ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৭ ভাষায় মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরাণী’

#

০৪ জুলাই, ২০২৪,  5:03 PM

news image

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর বাংলা হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন, ভারত-যুক্তরাজ্য সরকারের যৌথ প্রযোজনায় এ সিনেমা তৈরি হচ্ছে। তিনি বলেন, “সিনেমার নামই বলে দিচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের ঐতিহাসিক নারী চরিত্র ‘দস্যুরাণী দেবী চৌধুরাণী’কে নিয়ে আবর্তিত হয়েছে কাহিনী। ভারত ও যুক্তরাজ্য সরকারের ২০০৭ সালের ইন্দো-ইউকের সংস্কৃতি বিনিময়ের চুক্তির পথ ধরে যৌথভাবে সিনেমাটি নির্মিত হচ্ছে।”মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াসব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবতী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দাসহ আরও অনেকে কাজ করেছেন। ‘দেবী চৌধুরানীর’ অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশলের বাবা শাম কৌশল। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম