ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৭ ব্যক্তি হত্যায় দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল জাপান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২২,  4:08 PM

news image

সাত ব্যক্তিকে ট্রাক চাপা ও ছুরিকাঘাতে হত্যার দায়ে জাপান দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০০৮ সালে রাজধানী টোকিওর জনপ্রিয় আকিহআবারা জেলায় এই ঘটনা ঘটেছিল। জাপানের বিচারমন্ত্রী ইয়োসিহিসা ফুরুকাওয়া এ বিষয়ে বলেন, তোমিহিরো কাতো সূক্ষ্ম প্রস্তুতি নিয়েছিল এবং মানুষ হত্যায় তার প্রবল ইচ্ছা প্রকাশ পেয়েছিল। আদালত যথেষ্ঠ তথ্যপ্রমাণের ভিত্তিতে তার মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত করেছে। খবরে বলা হয়েছে, ২০০৮ সালে ওই ঘটনায় দোষী তোমিহিরো প্রথমে জনতার ওপর ট্রাক উঠিয়ে দেয়। এরপর ২৫ বছর বয়সি ওই ব্যক্তি ছুরি নিয়ে আক্রমণ শুরু করে। আটকের পর পুলিশকে তিনি জানিয়েছিলেন— তিনি হত্যা করার জন্য আসেন এবং কাকে হত্যা করছেন সেটা তার কাছে বিবেচ্য না। জাপানের শীর্ষ আদালত ২০১৫ সালে তার মৃত্যুদণ্ডের রায় দেয়। মঙ্গলবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম