ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞরা

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  5:42 PM

news image

বাংলাদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বড় ধরনের ভূমিকম্প হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ফেসবুকে ভূমিকম্পের পূর্বাভাসের তথ্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে স্ট্যাটাস দিয়ে দাবি করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিপদজনক জোন ঢাকা-চট্টগ্রাম ও সিলেট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না। ফলে এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম