ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  9:41 PM

news image

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ৫৮টি উপজেলায় মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সোমবার (৩ জুন) মধ্যরাত ১২টা থেকে আগামী ৬ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জন্য জেলা প্রশাসনকে ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ৫ জুন চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে ৪ জুন মধ্যরাত ১২টা থেকে ৫ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপভ্যান, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে ৩ জুন মধ্যরাত ১২টা থেকে ৬ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম