ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২২,  10:56 PM

news image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১ জুন) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ইয়ান শহরের কাছে লুশান প্রদেশে স্থানীয় সময় বিকাল ৫টায় আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিচুয়ানের রাজধানী চেংদু থেকে ১১৩ কিলোমিটার দূরে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ২০১৩ সালে ইয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় শতাধিক মানুষ মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম