ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

৬ মামলায় বিএনপির ১৫৫ নেতাকর্মীর আগাম জামিন

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  8:26 PM

news image

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ডাকা কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা আলাদা মামলায় বিএনপির ১৫৫ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। বিচারপতি এম. আর হাসানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন। বিএনপির নেতাকর্মীদের পক্ষে মামলা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কুমিল্লার লাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী ও দাগনভূইয়া, ঠাকুরগাওয়ের রুহিয়া এবং ঝিনাইদহ সদর থানায় আলাদা মামলা করে পুলিশ। এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপির শতাধিক নেতাকর্মীরা। এর মধ্যে কুমিল্লায় ৩০, ঝিনাইদহে ১০, ফেনীতে ৯৬ ও ঠাকুরগাওয়ের ১৯ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম