ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  5:47 PM

news image

বকেয়া বেতনের দাবি

গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। কারখানাগুলো হলো টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড। আজ শনিবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন এসব কারখানার শ্রমিকরা। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া গণমাধ্যমকে জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। পুলিশের দেওয়া তথ্য বলছে, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হয়। এর পরের দিন ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের এক নোটিশে আবার বলা হয়, সেপ্টেম্বর মাসের বেতন ৭ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২৮ নভেম্বর পরিশোধ করা হবে। এদিকে আজ আরেকটি নোটিশে গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি অতিসত্বর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম