ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

৪৯ যাত্রী নিয়ে লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  10:36 PM

news image

বুকোবার একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় রোববার (৬ নভেম্বর) একটি যাত্রীবাহী বিমান তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪৯ জন যাত্রী ছিল বলে জানা গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের (টিবিসি) বরাত দিয়ে এ তথ্য জানায় এবিসি নিউজ। টিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেছে নাকি তা জানা যায়নি। বিমানটি রাজধানী দার এস সালাম থেকে ছেড়েছিল। ঝড় ও ভারী বৃষ্টির কারণে রোববার সকালে ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়। বিভিন্ন ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে বিমানটিকে প্রায় সম্পূর্ণভাবে ডুবে যেতে দেখা যায়। উদ্ধার কাজে লাইফবোট মোতায়েন করা হয়েছে। জরুরি কর্মীরা বিমানে আটকে পড়া অন্যান্য যাত্রীদের উদ্ধার করতে অব্যাহত রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার পোস্টে জানান, তিনি প্রিসিশন এয়ার বিমান দুর্ঘটনার কথা শুনে দুঃখিত। বুকোবা বিমানবন্দরটি আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের তীরে অবস্থিত। প্রেসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম