ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  10:42 PM

news image

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। তবে, কোন কেন্দ্রে কার আসন, সে–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি তা জাতীয় দৈনিক পত্রিকাতেও জানানো হবে। জানা গেছে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী। মূলত, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে যারা নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করেছেন, তারা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম