ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

৪২ রানে ১০ উইকেট হারানোর যে ব্যাখ্যা দিলেন সৌম্য

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মে, ২০২৪,  4:57 PM

news image

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে ব্যাট করে সফরকারী জিম্বাবুয়েকে ১৪৪ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।  তবে টাইগারদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং অর্ডারেে ধস। ব্যাট হাতে শুরুতে সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম মিলে ১০১ রানের জুটি গড়েন। তবে এরপর মাত্র ৪২ রানেই ১০ উইকেট হারায় বাংলাদেশ। এর পিছনে উইকেটের চরিত্র বদলকে কারণ হিসেবে দেখছেন সৌম্য। ম্যাচ শেষে ৪২ রানে ১০ উইকেট হারানোর ব্যাখায় সৌম্য বলেন, ' প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসতেছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই একটু ভুল করেছে এটা বুঝতে ভুল করেছে যে...আমরা বলছি প্রথমে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর; সাডেন যখন বলটা একটু পুরোনো হয়েছে। বলটা তখন একটু আপস এন্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আর্লি গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো মিস্টেক করেছে আমার মনে হয়েছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম