ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৩ অক্টোবর বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ

#

২৪ সেপ্টেম্বর, ২০২২,  9:49 PM

news image

আগামী ৩ অক্টোবর করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। সেক্ষেত্রে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রথম ডোজ টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেয়নি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্প শুরু হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ভ্যাকসিন শেষ, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন থাকবে না। তাই প্রথম ও দ্বিতীয় ডোজের বাদ পড়াদের আগামী ৩ অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম