ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৬,  11:39 PM

news image

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে।  বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে। 


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং গবেষণাগারে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৯। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের দেহে হামের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে গত সাড়ে পাঁচ মাসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২।


বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাসেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন রোগী।


স্বাস্থ্যবিদদের মতে, শিশু ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম