ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৬,  5:28 PM

news image

দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (ব্রাভো পয়েন্টে) নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালেই জাহাজটি বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বার্থিং সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস প্রক্রিয়া শুরু হবে ​প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে আউটারে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার টন অকটেন খালাস হলে দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম