ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুদ্ধের খরচ জোগাতে প্রাপ্তবয়স্ক কনটেন্ট বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের ডিএমপির দুই ডিসিকে বদলি আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোস্তফা কামাল লিটু লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা স্থানীয় নির্বাচনের আগে উপনির্বাচনের তফসিল : ইসি ধানমন্ডিতে দিনে-দুপুরে ডাকাতি: অবসরপ্রাপ্ত তিন সেনা সদস্যসহ গ্রেপ্তার ৯ চিনিকল সমূহের সংকট নিরসনে বিএসএফআইসি-র সেমিনার: পণ্য বহুমুখীকরণ, কৃষিভিত্তিক শিল্পায়ন ও মিল চালুর বিষয়ে তাগিদ

২৬ হাজার টাকায় বিক্রি হলো এক কাঁঠাল

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  9:45 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের মাধ্যমে এক কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১০০ টাকা মূল্যের এক কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে কাঁঠালের ক্রেতা এই দামে কিনতে পেরে খুশিই হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাঁঠালটি কিনেছেন কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া (৩৫)। তিনি পরমানন্দপুর গ্রামের এক বাসিন্দা।জানা যায়,

পরমানন্দপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরা মাঝারি আকারের এক কাঁঠাল শুক্রবার জুমার নামাজের পর বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এক হাজার টাকা থেকে শুরু হয় নিলামের ডাক। আধা ঘণ্টার নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন কাঞ্চন মিয়া। তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। কাঁঠালটি মসজিদের গাছের হওয়ায় মনের প্রশান্তির জন্য বেশি দাম দিয়ে কিনেছি।’ মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, ‘কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। কাঁঠাল বিক্রির টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। বেশি দামে কাঁঠালটি কেনার জন্য ক্রেতাকে ধন্যবাদ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম