ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

২৬ মাস পর চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  6:39 PM

news image

করোনা মহামারির কারণে প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন। আগামী ২৯ মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করবে। ভারতের রেল মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে। আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস আবার চলাচল করবে বলেও রেন্ত্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়েছিল।

কোভিড-১৯ সংক্রমণের কারণে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সূত্র জানায়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের তরফে ভারতীয় রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে আবার যাত্রিবাহী ট্রেন চালানোর প্রস্তাব দেয়া হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আলোচনার পর গত ১৫ মার্চ ঢাকায় পাঠানো জবাবি চিঠিতে কোভিডবিধি মেনে যাত্রিবাহী ট্রেন চলাচল আবার চালু করার বিষয়ে সম্মতি দিয়েছিলেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম