ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে চারজনের মৃত্যু

#

২৬ অক্টোবর, ২০২১,  4:39 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। উপসর্গ নিয়ে অন্য তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫) অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৬) সকাল সাড়ে ৮টার মধ্যে মারা যান তারা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর আরও ২ জন ও নাটোরের একজন মারা গেছেন। এই এক দিনে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ রোগীর মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক দিনে মৃত্যু হয়েছে ৩ জন পুুরুষ রোগীর। যাদের সবার বয়স ৬১ বছরের ওপরে। একই সময়ে ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন নারী মারা গেছেন।  ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৭ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৪ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার ৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যেও করোনা ধরা পড়েছে মাত্র ৩ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম