ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ: মেয়র তাপস

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৪,  5:16 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে। বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেখ ফজলে নূর তাপস বলেন, ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঢাকাবাসী ঈদের ২ দিনের মধ্যে কুরবানি সম্পন্ন করলে ভালো হয়। যেহেতু পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন, তাই এ আহ্বান জানান মেয়র। ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কুরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কুরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে। ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। তিনি বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম