ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

২০৩০ বিশ্বকাপ আয়োজকের দৌড় থেকে সরে যাচ্ছে সৌদি আরব

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৩,  12:05 AM

news image

কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর থেকেই তোড়জোড় শুরু করেছিল সৌদি আরব। এজন্য ২০৩০ বিশ্বকাপ গ্রিস এবং মিশরকে নিয়ে যৌথভাবে আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু এক বছর না যেতেই বিশ্বকাপের ২৪তম আসরের আয়োজক হবার দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য যে প্রস্তুতির দরকার তার জন্য প্রস্তত নয় সৌদি আরব। বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামো নির্মাণ ও পারিপার্শ্বিক কাজ অনেকটা গোড়া থেকে শুরু করতে হবে তাদের। যা এত কম সময়ে করা বেশ কঠিনসাধ্য ব্যাপার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে তাদের সহযোগী গ্রিস এবং মিশরকে জানিয়ে দিয়েছেন, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তেদের মতো বিদেশি মহাতারকাদের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালছে সৌদি আরব। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, সৌদি প্রো লিগে তারকা ফুটবলারদের কিনতে বাড়তি অর্থ খরচ করার কারণেই এমন সিদ্ধান্ত সৌদির। সৌদি আরব নাম সরিয়ে নিলে স্পেন-পর্তুগালের জন্য আয়োজক হিসেবে রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ বিশ্বকাপ আয়োজনের জন্য যে প্রস্তুতির দরকার তাতে অনেকটা এগিয়ে আছে দেশ তিনটি। প্রয়োজনীয় অবকাঠামোর দিক থেকেও দেশ তিনটি স্বয়ংসম্পূর্ণ। এদিকে সৌদির সরে যাওয়ায় কপাল খুলতে পারে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও। লাতিন আমেরিকার চার দেশ- আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই দৌড়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম