ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০২৪,  8:01 PM

news image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। এর আগে, রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। এ সময় সূচি ঘোষণা অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস এবং বাংলাদেশ-ভারত মহিলা দলের দুই অধিনায়ক উপস্থিত ছিলেন।ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

গ্রুপ পর্ব

গ্রুপ এ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কোয়ালিফাইয়ার-১

গ্রুপ বি : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইয়ার-২

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম