ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

২০২৩ ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার আমিও: এমবাপ্পে

#

স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২৩,  5:30 PM

news image

নিজেকে ২০২৩ ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মনে করছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত সোমবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গ্রিসকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এতে জয়সূচক একমাত্র গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে দুরন্ত ফর্মে আছেন তিনি। এখন পর্যন্ত উভয়ের হয়ে ৫৪ গোল করেছেন ২৫ বছর বয়সী ফুটবলার। এরই মধ্যে ১৯৫৭-৫৮ সিজনে জাস্ট ফন্টেইনের করা রেকর্ড ভেঙে ফেলেছেন এ তরুণ।চলতি বছর পিএসজিকে ফরাসি লিগ ওয়ান শিরোপা ধরে রাখতে সহায়তা করেছেন এমবাপ্পে। ২০২২ কাতার বিশ্বকাপেও দারুণ করেছেন তিনি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দুর্দান্ত পারফরম করেন এমবাপ্পে। এ বৈশ্বিক গোটা টুর্নামেন্টে চোখধাঁধানো পারফরম্যান্সে গোল্ডেন বুট জেতেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম