ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১৯ বছর একসঙ্গে মোশাররফ-জুঁই

#

বিনোদন প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৩,  7:59 PM

news image

দেখতে দেখতে পার হয়ে গেল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সংসার জীবনের ১৯ বছর। চার বছর প্রেমের পর ২০০৪ সালের (৭ অক্টোবর) জুঁইকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী জুঁই ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। শুভস্থায়ী ভালবাসার সাথি পাওয়া দিবস। ১৯ বছর যাবৎ এভাবেই ভুতের মত ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোন ওঝাই যেনো তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণা মিশ্রিত ভালবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।এদিকে সকাল থেকেই টেলিফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন।প্রসঙ্গত, ২০০০ সালে এখনকার মোশাররফের অতটা জনপ্রিয়তা ছিল না। ওই সময় জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে। বর্তমানে তাদের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম। স্ত্রী, সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন তিনি। রোবেনের বয়স ১৪ বছর। স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। শুটিংয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে স্ত্রীকেও সঙ্গে নিতেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তারকা স্বামীর পাশাপাশি বর্তমানে জুঁইও টেলভিশন পর্দায় ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠছেন। অভিনয়ের পাশাপাশি ছেলে রোবেনের পড়ালেখাসহ যাবতীয় বিষয়গুলোতেও স্ত্রী জুঁই বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। এখন তারা বেশ সুখী দাম্পত্য জীবন পার করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম