ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

১৮ তারিখে আমার সেলাই কাটা হবে : ফারিণ

#

বিনোদন প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  4:57 PM

news image

ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মঙ্গলবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান তাসনিয়া। ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। সঙ্গে তাসনিয়া লিখেছেন, ‌‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ,

সঙ্গে আমার ছোট ভাই ছিল।’ অভিনেত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে গণমাধ্যমকে জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি। সম্প্রতি পরিচালক অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবিতে দর্শক তাসনিয়াকে দেখেছেন। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন অভিনেত্রী। তা হলে তাসনিয়া দেশে ফিরবেন কবে? এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘ (১৮ মার্চ) তারিখে আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরের দিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম