ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

১৭ বছর পর ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:51 PM

news image

ফেনীতে দলবদ্ধ ধর্ষণের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদল কর্মী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে সোনাগাজী মডেল থানার উপরিদর্শক মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশ তাকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেপ্তার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদল কর্মী জাহাঙ্গীর হোসেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৭ বছর পলাতক ছিলেন। জানা গেছে, ২০০৩ সালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার জন্য ভুক্তভোগীর মা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। পর দিন ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। তবে এ ঘটনার ১৯ বছর পর গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহাঙ্গীরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরীর মা মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির ভয়ে ১৯টি বছর ভিটেমাটি ছাড়া হয়ে পালিয়ে বসবাস করছি। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান জানান, ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর গ্রেপ্তার এড়াতে জাহাঙ্গীর ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ২০০৩ সালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম