ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

১১ আগস্ট থেকে শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  8:04 PM

news image

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম পরীক্ষামূলক শুরু হতে যাচ্ছে। আগামী ১১ আগস্ট থেকে শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরীক্ষামূলক শিশুদের টিকা দেওয়া শুরুর পর আগামী ২৬ আগস্ট পুরোদমে এ কার্যক্রম শুরু হবে। এর আগে গত ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম জানান,

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ থেকে ১২ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে। এই মুহূর্তে যে পরিমাণ টিকা আছে, তাতে দেশের সব শিশুকে টিকা দেওয়া সম্ভব নয়। কাজেই আমরা ঢাকা শহরের একটি কেন্দ্রে প্রাথমিকভাবে টিকা দেওয়া শুরু করব। কিছুদিন পর্যবেক্ষণ করব। তারপর আবার টিকা এলে শিশুদের টিকা কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। ’স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকের শিক্ষার্থী ছাড়াও সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লাখের মতো। সেই অনুযায়ী চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে ৪ কোটি ৪০ লাখ টিকার চাহিদা পাঠায় সরকার। সে অনুযায়ী গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা পাঠায় ডব্লিউএইচও।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম