ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  5:08 PM

news image

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার কুট্টাপাড়া নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আবছার (৫০)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে ও বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান। পুলিশ জানায়, নুরুল আবছারের বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাঁচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪, বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নুরুল আবছার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম