ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

হিলিতে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  4:29 PM

news image

দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে ঘন কুয়াশা ঝরছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় শীতের মাত্রা কিছুটা কমছে। তবে বিকেলের পর থেকে আবারও শীত অনুভূত হচ্ছে। আব্দুল করিম নামে এক বৃদ্ধ জানিয়েছেন, কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। এতে আমাদের মতো বয়স্ক মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে।

আরও পড়ুন : রাজধানীতে কমতে শুরু করেছে তাপমাত্রা

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার (১৮ ডিসেম্বর) দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম