ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হায়দরাবাদে বাথরুম থেকে এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ উদ্ধার

#

বিনোদন ডেস্ক

১২ জুন, ২০২২,  4:16 PM

news image

একের পর এক ভারতীয় মডেলদের মৃত্যুর পর এবার হায়দরাবাদে মিলল এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ। ৩৫ বছর বয়সী ওই ফ্যাশন ডিজাইনারের নাম প্রত্যুষা গারিমেল্লা। হায়দরাবাদের বানজারা হিলসের একটি আবাসন ভবন থেকে শনিবার (১১ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে। মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। তাই কার্বন মোনো-অক্সাইড খেয়েই প্রত্যুষা আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ। ভারতীয় ইন্ড্রাস্ট্রির বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা।

সর্বপ্রথম ২০১৩ সাল থেকে তার কাজের জনপ্রিয়তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে শুরু করে। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীকেই তার ডিজাইন করা পোশাকে পর্দায় দেখা গেছে। এর মধ্যে কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহী চাওলা, রাবিনা টেন্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নিয়মিত দেখা যেত প্রত্যুষার ডিজাইন করা পোশাকে। শিল্পীর এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বানজারা হিলসের ওই ফ্ল্যাটে প্রত্যুষার দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেলে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে দরজা ভেঙে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রত্যুষার বাড়িতে মুত্যু সংবাদ পাঠায়। প্রত্যুষার বন্ধুদের থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে হায়দরাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। -সূত্র: জিনিউজ, আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম