ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাড়ের সমস্যার ৫ লক্ষণ

#

স্বাস্থ্য ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  5:56 PM

news image

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের স্বাস্থ্যেরও অবক্ষয় হয়। হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই খুব উদাসীন। হাড়ের সমস্যা শরীরে বাসা বাঁধার আগে কিছু উপসর্গ দেখা যায়। এমন উপসর্গ  দেখলেই আগে থেকেই সতর্ক হন।

১) অনেকেই পিঠে ব্যথার সমস্যায় ভোগেন। নানা কারণেই এই ব্যথা হতে পারে। শরীরচর্চা ও যোগাসনের মাধ্যমে এই ব্যথা দূর করা সম্ভব। তবে এই সমস্যা দীর্ঘদিনের হলে বুঝবেন আপনার হাড়ের স্বাস্থ্য ভাল নেই।

২) নখের স্বাস্থ্যও বলে দেবে আপনার হাড় মজবুত আছে কি না। বারবার নখ ভেঙে গেলে বুঝতে হবে শরীর দুর্বল হাড়ের ইঙ্গিত দিচ্ছে।

৩) কোনও কিছু আঁকড়ে ধরতে গেলে হাতে ব্যথা লাগছে? হাড়ের শক্তি ও নমনীয়তা হ্রাস পেলে এমনটা হতে পারে।

৪) দাঁতের মাড়ি আলগা হয়ে গেলেও দুর্বল হাড়ের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। বয়সের আগেই দাঁত পড়তে শুরু করলে তা দুর্বল হাড়ের লক্ষণ।

৫) হাড় দুর্বল হয়ে গেলে চোট আঘাতের ঝুঁকি বাড়ে। শরীরচর্চার কিংবা হাঁটাচলার সময় সামান্য আঘাতেই যদি হাড়ে চিড় ধরে তাহলে সতর্ক হন। হাড়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম