ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

#

বিনোদন প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪,  6:51 PM

news image

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি জুয়েলের পারিবারিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন এই সংগীতশিল্পী। পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই হাসপাতালে নেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৮৬ সালে ঢাকায় এসেই জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান তিনি। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম