ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাসপাতালে ভর্তি সুনীল গ্রোভার

#

বিনোদন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:40 PM

news image

হার্টের অসুখে ভুগছিলেন, ছিল বুকে ব্যথাও। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় জনপ্রিয় এই অভিনেতার। রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। 'দ্য কপিল শর্মা শো' এর জনপ্রিয় ডা. মসুর গুলাটির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান সুনীল গ্রোভার। এছাড়াও সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা যায় তাকে।

অভিনেতা হিসাবে তাকে পছন্দ করেন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান। সূত্রের খবর, কিছুদিন আগেই বুকে ব্যথা অনুভব  করেন সুনীল ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই হার্টের সার্জারি করান সুনীল। বুধবার (২ ফেব্রুয়ারী) তার ফটোগ্রাফার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। কমেন্ট সেকশনে সুনীলের ফ্যানেরা তার আরোগ্য কামনা করেন। এক নেটিজেন লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন'। অন্য এক নেটিজেন লেখেন, 'ঈশ্বর আপনাকে সুস্থ করে দিক তাড়াতাড়ি'। এক ফ্যান লেখেন, 'আপনি নিজেই আমাদের জন্য হার্টের চিকিৎসক, তাড়াতাড়ি সেরে উঠুন'। সম্প্রতি সালমান খানের সঙ্গে দ্য দাবাং ট্যুরে গিয়েছিলেন তিনি। 'গজনী', 'দেব ডি', 'ভারত' এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'। সেই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার। এক সাইকো প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম