ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হাসপাতালে ভর্তি আরও ১৭৬ ডেঙ্গুরোগী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  10:37 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন। রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন। এতে বলা হয়,

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ৮৬০ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম