ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

হাসপাতালে বিয়ে হওয়া সেই ফাহমিদা আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  7:03 PM

news image

হাসপাতালের কেবিনেই মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হওয়া ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে মারা যান তিনি। জানা গেছে, গত ৯ মার্চ চট্টগ্রাম নগরের মেডিকেল সেন্টারে মৃত্যুপথযাত্রী ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে এক টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। চকরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন। নিহতের চাচা ইউসুফ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম