ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হারিকেন ইয়ান: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  4:31 PM

news image

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন ইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা ৮০ জন পেরিয়ে গেছে। ঝড়ের প্রতিক্রিয়ায় গাফিলতির অভিযোগে কিছু কর্মকর্তা চরম সমালোচনার মুখে পড়েছেন। আলজাজিরা জানিয়েছে, বুধবার চার মাত্রার হারিকেন হিসেবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে ইয়ান আঘাত হানার পর ঝড় সংশ্লিষ্ট কারণে অন্তত ৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে সেখানে। ফ্লোরিডার লি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়,

সেখানে ৪২ জনের প্রাণহানি ঘটেছে। পাশের কাউন্টি থেকে সরকারি কর্মকর্তারা আরো ৩৯ জনের মৃত্যুর খবর দিয়েছে। লি কাউন্টির কর্মকর্তারা সময় মতো বেসামরিক নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। লি কাউন্টি কমিশনার বোর্ডের চেয়ারম্যান সেসিল পেন্ডারগ্রাস গতকাল রবিবার বলেছেন, হারিকেনের দিক স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আরো বলেছেন, আমি তাদের (সাধারণ নাগরিকদের) সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি নিশ্চিত যে, তাদের অনেকেই এখন অনুতপ্ত।-সূত্র: আলজাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম