ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৬,  8:06 PM

news image

হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সারা দেশে শুধু মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সংক্রামক ব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মার্চ মাসেই আক্রান্ত পাঁচ শতাধিক ভর্তি হয়েছে। এই চিকিৎসক আরও জানান, বর্তমানে ভর্তি আছে শতাধিক। নিয়মিত টিকা না পাওয়াতেই প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান তিনি। কোভিডের সময় মেনে চলা স্বাস্থবিধি মেনে চললে প্রতিরোধ সম্ভব বলে জানান ডা. শ্রীবাস পাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম