ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হানিমুনেরও সময় পেলেন না রণবীর-আলিয়া

#

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২,  4:25 PM

news image

মাত্র পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ফের কাজে নেমে পড়লেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। হানিমুনেরও সময় পেলেন না তারা। সোমবার সদ্যবিবাহিত রণবীরকে দেখা দেয় টি-সিরিজ অফিসের বাইরে। সাধারণ পোশাকে ফিরেছেন আবার। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপানো চেকার্ড শার্ট। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরেছিলেন। খুশি খুশি মুখে পাপারাৎজিদের সামনে পোজও দিলেন অভিনেতা। ঘরে নববধূ থাকলেও স্পষ্টতই কাজ এখন ধ্যানজ্ঞান রণবীরের। আলিয়ারও কি আর লাজুক মুখে বাড়ি বসে থাকার সুযোগ আছে! স্বামী-স্ত্রী দু’জনই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ শুটিংয়ে বেরিয়ে যাবেন। করন জোহরের পরিচালনায় ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে অভিনয় করছেন আলিয়া।  অন্যদিকে, হিমাচল প্রদেশে ‘পশু’-র প্রথম দফার শুটিং শুরু করবেন রণবীর।  জানা গেছে, শুটিংয়ের কাজে রণবীর গোটা মে মাস স্পেন এবং মুম্বাইতে কাটাবেন। আর আলিয়া তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। তাই পশ্চিমে উড়ে যাবেন ‘গাঙ্গুবাই’ও। এই ঝটিকা সফরের মধ্যে কি আর হানিমুনের সময় বের করতে পারেন ‘রণলিয়া’? 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম