ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

হাতিয়ায় পাওয়ার টিলার পুকুরে পড়ে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২,  3:35 AM

news image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার তমরদ্দি ইউনিয়নে এমরানের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- তমরুদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই এলাকার আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল ও  আবদুল মন্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)।

আহত ব্যক্তিও একই এলাকার। তার নাম ইউনুছ। তাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে হাতিয়া পৌরসভা থেকে ড্রাইভার বেলাল তার পাওয়ার টিলার গাড়ি নিয়ে তমরুদ্দি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে এমরানের বাড়ির সামনের সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেলাল, রুবেল ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইউনুছ নামে একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম