ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  4:42 PM

news image

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম মো. ইশরাক হোসেন (৩৫)। বুধবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে হাতিরঝিলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইশরাক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান জব্বার নামে এক পথচারী। জব্বার সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে নিয়ে আসা এক যুবককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম