ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  5:11 PM

news image

রাজধানীর হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পুলক গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে। পরিবারের সঙ্গে নর্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। রবিবার (২৩ জুলাই) ভোরে ওয়াবদা রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু নয়ন (২২)। নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে ভোরে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম