ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

হাজারীবাগে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:29 PM

news image

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল হোসেনের ছেলে স্বপন গণমাধ্যমকে বলেন, আমার বাবা পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। রাত আনুমানিক আড়াইটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আমার বাবা আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটায় আমার বাবা মারা যান। আমাদের বাসা হাজারীবাগ থানার ১১৫ গজ মহল রোডে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া। তিনি বলেন, রাতে হাজারীবাগ এলাকার আল আরাফা ব্যাংকের সামনে একটি ট্রাকের ধাক্কায় আবু হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম