ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

হবিগঞ্জ সীমান্তে তিন ভারতীয় অনুপ্রবেশকারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৪,  5:46 PM

news image

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পাল এর পুত্র শ্রী প্রদীপ পাল (৫০), রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাস এর পুত্র শ্রী অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাস এর পুত্র শ্রী সমীর দাস (৩০)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃত অবৈধ তিন অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম