ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১

#

০৫ জুলাই, ২০২৬,  8:32 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর থানাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. জুয়েল মিয়া (২৫)। তিনি মো. আহাদ মিয়ার ছেলে। অভিযানকালে আটক ব্যক্তির হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি কালো রঙের মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম