ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুুল্লাহিল কাফি বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  9:26 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের দিন ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ  আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু আব্দুল্লাহিল কাফী এজাহারনামীয় আসামী এবং গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন সেহেতু সরকারি চাকরি থেকে তাকে ৩ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয়, বরখাস্ত থাকাকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এর আগে, গত ২ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর থেকে পুলিশ কর্মকর্তা কাফীকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতা দেখিয়ে জেলহাজতে পাঠায় ডিবি পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকজন ছাত্রজনতাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন কাফী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম