ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  5:05 PM

news image

হজ গমনেচ্ছু ৪৪ জনকে সৌদি আরবে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক অহিদুল ইসলাম ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম। কিন্তু তাদের হজে না পাঠিয়ে প্রাতারণামূলকভাবে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তারা। এদিকে ভুক্তভোগীরা দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করেন। মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা। রোববার র‍্যাব-৯ এর তথ্য সহায়তায় র‌্যাব-২-এর একটি দল রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অহিদুল আলম ভূঁইয়া টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।-সূত্র:সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম