ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সড়কে নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  7:57 PM

news image

কোটা সংস্কার আন্দোলন দমন করতে পুলিশের নির্বিচারে গুলিতে বহু হতাহতের ঘটনায় পুলিশ ও ছাত্র সমাজের মধ্যে চরম আস্থার সংকট সৃষ্টি হয়েছে। একের পর এক সহিংসতায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। সোমবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সেকারণে মঙ্গলবার রাজধানীর বেশিরভাগ রাস্তায় দুপুর পর্যন্ত ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট,‌ ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায়। কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে বিজয় সরণি মোড়ে। সেখানে মূল সমন্বয়কের দায়িত্ব পালনকারী রফিকুল ইসলাম বলেন, আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক কয়েকজন মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকু পালন করছি। সাইদুল ইসলাম নামে অপর এক শিক্ষার্থী বলেন, গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম