ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

স্বামী ভাড়া করেছি, বেশ করেছি: রাখি সাওয়ান্ত

#

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  4:31 PM

news image

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল! অভিনেত্রী রাখি সাওয়ান্তের অবস্থা এখন কিছুটা এমনই। ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন বলিউডের ড্রামা ক্যুইন। রীতেশের প্রসঙ্গ উঠতেই গণমাধ্যমকে রাখি বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস’-এর স্টুডিও থেকে বের হওয়ার পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।” ‘বিগ বস’-এর ১৫তম সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি।

তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর স্টুডিওতে। পরিচয় করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তারপরও রীতেশকে ঘিরে ধোঁয়াশা যেন কাটতে চায়নি। রাখির স্বামীকে নিয়ে সন্দেহ হয় সালমান খানের। তিনি রাখিকে প্রশ্ন করেছিলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?” এ প্রসঙ্গে রাখি বললেন, “সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব  শিগগিরই সব ঠিক হয়ে যাবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম