ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্বর্ণ পাচারকালে বিমানবন্দরে আটক বেবিচকের নিরাপত্তাকর্মী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  7:22 PM

news image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার, স্বর্নালংকার ও সৌদি রিয়ালসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পাচারের উদ্দেশ্যেই ওই নিরাপত্তাকর্মী স্বর্ণগুলো বহন করছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ। তিনি জানান, আটক ওহিদুরের কাছ থেকে বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ছাড়া চুক্তির ১ হাজার ২৫০ সৌদি রিয়ালও পাওয়া গেছে তার কাছ থেকে। তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাউছার মাহমুদ বলেন, সৌদিয়া এয়ারলাইনসের (এসভি-৮০৪) রিয়াদ থেকে আলামিন নামে ঢাকা ফ্লাইটের এক যাত্রী স্বর্ণ বহনের দায়িত্ব দেন ওহিদুরকে। ওই স্বর্ণ বিমানবন্দরের বাইরে অপেক্ষা করা লিটন নামে একজনের কাছে পৌঁছে দেওয়াই ছিল বেবিচকের এই কর্মীর কাজ। এর বিনিময়ে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কাউছার মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম