ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামীর

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  6:49 PM

news image

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী মনোয়ার আদিব (৩০)। শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোয়ার আদিবের পরিবারের একজন জানান, মনোয়ারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দারিয়াল গ্রামে। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রীকে নিয়ে রামপুরাতেই থাকতেন তিনি। তিনি আরও বলেন, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে মনোয়ারের। পরে স্ত্রীকে রুম থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন তিনি। পরে ডাকাডাকি করলে দরজা না খোলায় স্ত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা রামপুরা থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম