ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৩,  4:54 PM

news image

নারায়ণগঞ্জে সাবেক স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় ইউসুফ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ ওই এলাকার লতিফ খন্দকারের ছেলে। এর আগে সোমবার রাতে ইউসুফ আলীকে আসামি করে আড়াইহাজার থানায় পর্নোগ্রাফি মামলা করেন তার সাবেক স্ত্রী। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বরে ইউসুফ আলী বিয়ে করেন। তাদের সংসারে ৯ বছরের এক ছেলে আছে। বিয়ের পর থেকেই ইউসুফ তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। চার বছর আগে বিদেশ যান ইউসুফ। কিন্তু স্ত্রী-সন্তানের ভরণপোষণ দিতেন না। বিদেশ থেকে ফিরে ইউসুফ তার স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। এ বিষয়ে এলাকার মাতব্বরদের জানানো হলে সালিশ বসে। এতে সুরাহা না হওয়ায় গত বছরের ১১ নভেম্বর ইউসুফকে তালাক দেন স্ত্রী। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে প্রাণে মারার হুমকি দিয়ে আসছিলেন ইউসুফ। এক পর্যায়ে তাদের অন্তরঙ্গ সময়ের ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে দেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান বলেন, পর্নোগ্রাফি মামলার পর পুলিশ ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম