ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে প্রেমিকাকে নিয়ে যুবক উধাও

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  4:39 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্ত্রীর টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে প্রেমিকাকে নিয়ে এক যুবক উধাও হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী মুসলিমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার গোয়ালদী গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হলেন, রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে মাসুদ রানা (৩০)। ভুক্তভোগী হলেন, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে মুসলিমা আক্তার। অভিযোগসূত্রে জানা যায়,

প্রায় তিন বছর আগে মুসলিমা আক্তারের সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাকে বিয়ে করেন মাসুদ। দুই স্ত্রী থাকার পরও মাসুদ কাঁচপুর এলাকার এক সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় প্রেমে লিপ্ত হন। এদিকে এ ঘটনাটি মুসলিমা জানতে পারলে এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। প্রতিবাদ করলে তাকে মারধর করে মাসুদ। কিন্তু বুধবার দুপুরে স্ত্রী মুসলিমা কাজে গেলে মাসুদ ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বুধবার বিকেলে এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম