ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

স্কুলছাত্রীর পাশেই মিলেছে খালার লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  5:48 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করার সময় ডুবে যাওয়া স্কুলছাত্রী মিমের পর নিখোঁজ তার খালার মরদেহও উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। যেখান থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পাশেই খালার মরদেহ পাওয়া যায়। খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল সোমবার (২৫ এপ্রিল) রাতে চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করে। চামেলি খাতুনের বাড়ি কুমারখালীর মুলগ্রামে। এর আগে সোমবার দুপুরে খোকসা উপজেলার দুধরাজপুরের সপ্তম শ্রেণির ছাত্রী মিম খাতুন নানা বাড়ি বেড়াতে এসে খালাসহ অন্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। দুপুর ১টার দিকে পাথরবাড়িয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে নদীর খনন অংশে গভীর পানিতে তলিয়ে যায় মিম ও তার খালা চামেলি খাতুন। অন্যরা তা দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মিমের মরদেহ উদ্ধার করে। কুমারখালী ফায়ার স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, চামেলি খাতুনের মরদেহ পাওয়া যাচ্ছিল না। খুলনা থেকে ৩ সদস্যের ডুবুরিদল আসেন সন্ধ্যায়। ইফতারের পর পর তারা নদীতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নদীর যেখান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছিল তার ২৫ হাত দূরত্ব থেকেই চামেলির মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম